• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরীপুরের হাজী শামছুদ্দিন এর হাত থেকে পৈতৃক সম্পত্তি উদ্ধার চায় আলাল গংরা। টেকনাফে এনজিও কর্মীদের প্রতি বৈষম্যের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপ কামনা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল’সহ নারীসহ আটক ২ মাদক কারবারি। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র হোয়াইক্যং ইউনিয়ন ৫নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠন টেকনাফের দমদমিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। মৌলভীবাজারসহ সর্বত্র বাড়ছে মাদক, কিশোর গ্যাং, ধর্ষণ ও লাশের মিছিল: নীরব সমাজ কি অপরাধীদের শক্তি দিচ্ছে? — মোয়াজ্জেম হোসেন চৌধুরী মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই পরিবারের চলছে শোকের মাতম  কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ ১ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

ডিমলার উন্নয়নে কৃষিপণ্য সংরক্ষণ ও তিস্তা পাড়ের মানুষের অধিকার রক্ষায় রাশেদ ইসলামের বিশেষ অঙ্গীকার

Reporter Name / ৫১ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

প্রতিবেদক, ডিমলা (নীলফামারী):

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার সাধারণ মানুষের ভাগ্য বদলে নানামুখী উন্নয়ন ও সংস্কারের অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ রাশেদ ইসলাম। ডিমলা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ইতিমধ্যে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় মোঃ রাশেদ ইসলাম বলেন, “ডিমলা মূলত একটি কৃষিপ্রধান অঞ্চল। এখানকার মেহনতি কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক ও ন্যায্যমূল্য পান, সেটি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। বিশেষ করে আলু ও অন্যান্য পচনশীল কৃষিপণ্য দীর্ঘ সময় সংরক্ষণের জন্য উপজেলায় আধুনিক কোল্ড স্টোরেজ বা হিমাগার স্থাপনের কার্যকর উদ্যোগ গ্রহণ করব।”

উপজেলার প্রধান ও দীর্ঘস্থায়ী সমস্যা হিসেবে তিস্তা নদীর ভাঙনের কথা উল্লেখ করে এই তরুণ নেতা বলেন, “তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের কান্না হচ্ছে নদী ভাঙন। এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করা এবং চরাঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ অর্থনৈতিক ও সামাজিক প্রকল্প গ্রহণ করাই হবে আমার অন্যতম প্রধান অগ্রাধিকার।”

যোগাযোগ ব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, গ্রামীণ জনপদের চলাচলের কষ্ট লাঘব করতে উপজেলার কাঁচা রাস্তাগুলো পর্যায়ক্রমে পাকাকরণ এবং ঝুঁকিপূর্ণ পুরনো ব্রিজ ও কালভার্টগুলো দ্রুত সংস্কারের বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একইসাথে ডিমলা উপজেলাকে সম্পূর্ণ মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, স্মার্ট এবং উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ডিমলা ডিমলাবাসীকে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে মোঃ রাশেদ ইসলাম বলেন, “আমি আপনাদেরই ঘরের সন্তান। আপনাদের সেবা করার সুযোগ পেলে ডিমলাকে একটি মডেল উপজেলায় পরিণত করব, ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা