মোঃ নুরুদ্দিন ভোলা।
ভোলা সদর উপজেলা ১১নং ভেদুরিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড টেকের হাটবাজারে পাশে বসবাস করে শারীরিক প্রতিবন্ধী আপন দুই ভাই। হেঁটে চলাফেরা করতে পারেন না, তারা। পারে না কথা বলতেও। করতে পারেনা কোনো কাজকর্ম। এমনকি খেতেও পারেনা নিজ হাত দিয়ে। হাতের ওপর ভর দিয়ে কোনো রকমে জায়গা পরিবর্তন করতে পারে তারা। বলতে গেলে দুইজনই অচল। দুই সন্তান শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বড়ই বিপদে মা বাবা। সন্তানরা
কারো সাথে মিশতে পারেনা। খেলতে পারে না। হুইল চেয়ারই একমাত্র সম্বল তাদের। সব সময় বাড়িতে থেকে সময় কাটাতে হয় তাদের। বাবা মাঠে কৃষিকাজ করে সংসার চালান। বয়স হয়েছে, কৃষি কাজে আগের মতো শরীর চলে না বাবার। চরম দুঃখ–কষ্টের মধ্যে দিন যাপন করছেন তারা। চলাফেরা করার ও দেখভাল করার জন্য মাই তাদের একমাত্র ভরসা। এমন পরিস্থিতিতে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শারিরীক প্রতিবন্ধী দুই ভাইকে দেয়া হলো নগদ অর্থ সহায়তা। গতকাল শুক্রবার সন্ধ্যায় সরোজমিনে প্রতিবন্ধী পরিবারকে দেখতে যায় সংস্থার সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন
সংস্থা প্রতিষ্ঠাতা ও সভাপতি নেওয়াজ শরীফ, সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (রনি), মহিলা বিষয়ক সম্পাদিকা মৌসুমী সুলতানা প্রেমা, মোহাম্মদ নবাব। আরো উপস্থিত ছিলেন, এনটিভি অনলাইন এর ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজসহ অন্যান্যরা। নেওয়াজ শীরফ বলেছেন, প্রতিবন্ধী মানুষের কল্যাণ ও জীবনমান উন্নয়নে প্রবাসী বাংলাদেশীরা সহযোগিতার মাধ্যমে অগ্রণী ভূূমিকা রাখছেন। তারা প্রবাসে থেকেও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও দুস্থ মানুষদের সর্বদা সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। যা নিঃসন্দেহে মহতি ও প্রশংসনীয় উদ্যোগ।
তিনি বলেন, যারা নিঃস্বার্থে প্রতিবন্ধী মানুষের সেবা ও কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। তিনি প্রবাসীদের মতো সমাজের বিত্তবান সহ সর্বমহলকে প্রতিবন্ধী মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।