• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরীপুরের হাজী শামছুদ্দিন এর হাত থেকে পৈতৃক সম্পত্তি উদ্ধার চায় আলাল গংরা। টেকনাফে এনজিও কর্মীদের প্রতি বৈষম্যের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপ কামনা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল’সহ নারীসহ আটক ২ মাদক কারবারি। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র হোয়াইক্যং ইউনিয়ন ৫নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠন টেকনাফের দমদমিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। মৌলভীবাজারসহ সর্বত্র বাড়ছে মাদক, কিশোর গ্যাং, ধর্ষণ ও লাশের মিছিল: নীরব সমাজ কি অপরাধীদের শক্তি দিচ্ছে? — মোয়াজ্জেম হোসেন চৌধুরী মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই পরিবারের চলছে শোকের মাতম  কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ ১ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র উদ্যোগে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মোঃ আল আমিন ইসলাম ।

৮ মে ২০২৬, শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র উদ্যোগে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি এসবি’র ডিআইজি মীর আশরাফ আলী, বিশিষ্ট লেখক, গবেষক ও সমাজসেবক কর্ণেল (অবঃ) জগলুল আহসান, ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির সাবেক প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক লেঃ কর্ণেল (অবঃ) মোঃ আব্দুর রহমান, এলজিইডি’র

অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাসেদ মোঃ রেজাউল বারী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপর সচিব মোঃ শফিকুল ইসলাম, ডিএমপির ডিসি (ক্রাইম এ্যান্ড অপস) তারেক জোবায়ের, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক ও জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন চৌধুরী, এনএসআই এর অতিরিক্ত পরিচালক মোঃ আলমগীর হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম টিটু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের পরিচালক (হিসাব) আ স ম নাসিমুল ইসলাম লিমন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক আবু হুরায়রা ইকবাল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ড. মো:আনোয়ারুল ইসলাম প্রিন্স, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’র সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুর রহমান দিপু, সহ-সভাপতি অধ্যক্ষ ডক্টর আহসান হাবিব রুবেল, অর্থ সম্পাদক ড. মো: হালিম উল হক লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাসাস ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক,

সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতি ঢাকা এর সভাপতি মোঃ সাইফুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক মো: ছালজার রহমান, শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সহকারি অ্যাটর্নি জেনারেল মোঃ মশিহুর রহমান, বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা এর সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম, বাংলাদেশ বিমানের উপপরিচালক মোঃ হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব সাদাকাতুল বারী পুটু সরকার এবং সমিতির সিনিয়র সদস্য মো: আতিকুল ইসলাম সেলিম প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আজমা সুরাইয়া শিল্পী,সন্ধ্যা রানী দত্ত, ম্যাক আপেল, মতিন চৌধুরী , রীতা ভাদুরি, রাফি তালুকদার ও অপ্সরা ইসলাম রোদেলা। নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী অধরা সরকার রিয়া ও উম্মে নুসরাত নিহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রবিউল হোসেন রবি। অনুষ্ঠান পরিচালনা করেন সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক এ এইচ এম জাকারিয়া। স্বাগত বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা’র সিনিয়র সহ-সভাপতি আ ফ ম জিন্নাতুল ইসলাম তপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও সমিতির সহ-সভাপতি সৈয়দ আহসান হাবিব আলোক এবং সদস্য সচিব ও সমিতির সহ-সভাপতি এ কে এম আল্লামা ইকবাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা