মোঃ আল আমিন ইসলাম ।
৮ মে ২০২৬, শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র উদ্যোগে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি এসবি’র ডিআইজি মীর আশরাফ আলী, বিশিষ্ট লেখক, গবেষক ও সমাজসেবক কর্ণেল (অবঃ) জগলুল আহসান, ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির সাবেক প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক লেঃ কর্ণেল (অবঃ) মোঃ আব্দুর রহমান, এলজিইডি’র
অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাসেদ মোঃ রেজাউল বারী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপর সচিব মোঃ শফিকুল ইসলাম, ডিএমপির ডিসি (ক্রাইম এ্যান্ড অপস) তারেক জোবায়ের, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক ও জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন চৌধুরী, এনএসআই এর অতিরিক্ত পরিচালক মোঃ আলমগীর হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম টিটু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের পরিচালক (হিসাব) আ স ম নাসিমুল ইসলাম লিমন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক আবু হুরায়রা ইকবাল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ড. মো:আনোয়ারুল ইসলাম প্রিন্স, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা'র সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুর রহমান দিপু, সহ-সভাপতি অধ্যক্ষ ডক্টর আহসান হাবিব রুবেল, অর্থ সম্পাদক ড. মো: হালিম উল হক লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাসাস ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক,
সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতি ঢাকা এর সভাপতি মোঃ সাইফুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক মো: ছালজার রহমান, শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সহকারি অ্যাটর্নি জেনারেল মোঃ মশিহুর রহমান, বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা এর সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম, বাংলাদেশ বিমানের উপপরিচালক মোঃ হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব সাদাকাতুল বারী পুটু সরকার এবং সমিতির সিনিয়র সদস্য মো: আতিকুল ইসলাম সেলিম প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আজমা সুরাইয়া শিল্পী,সন্ধ্যা রানী দত্ত, ম্যাক আপেল, মতিন চৌধুরী , রীতা ভাদুরি, রাফি তালুকদার ও অপ্সরা ইসলাম রোদেলা। নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী অধরা সরকার রিয়া ও উম্মে নুসরাত নিহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রবিউল হোসেন রবি। অনুষ্ঠান পরিচালনা করেন সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক এ এইচ এম জাকারিয়া। স্বাগত বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা’র সিনিয়র সহ-সভাপতি আ ফ ম জিন্নাতুল ইসলাম তপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও সমিতির সহ-সভাপতি সৈয়দ আহসান হাবিব আলোক এবং সদস্য সচিব ও সমিতির সহ-সভাপতি এ কে এম আল্লামা ইকবাল।