নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ সাহেব আলী মল্লিক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, মহানুভবতা ও আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর হয়ে মানবতা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হোক।”
তিনি আরও বলেন, “ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিব সকল মানুষের মাঝে ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার এক অনন্য শিক্ষা দেয়। আসুন আমরা সবাই মিলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করি।”
শেষে হাজী মোঃ সাহেব আলী মল্লিক দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন।