• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

টেকনাফের হ্নীলা ইউপির লেদা লামার পাড়া হতে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলা-বারুদসহ দেশীয় অ/স্ত্র উদ্ধার।

Reporter Name / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মোহাম্মদ হোসাইন।

মঙ্গলবার ১২ মে ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

‎তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদা লামারপাড়া সংলগ্ন এলাকায় গত ১১ মে ২০২৬ সোমবার রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র‍্যাবের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সন্দেহজনক একটি বাড়িতে তল্লাশি করে ১ টি বুলেট প্রুফ জ্যাকেট, ২ টি বুলেট প্রুফ হেলমেট, ১ রাউন্ড তাজা গোলা ও ১ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎উদ্ধারকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

‎স্বাক্ষরিত/- সাব্বির আলম সুজন,SABBIR ALAM SUZAN,লেঃ কমান্ডার বিএন,মিডিয়া কর্মকর্তা,বাংলাদেশ কোস্ট গার্ড


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা