• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

নরসিংদীতে অনিয়ম-দুর্নীতি: ডিসি অফিসের এলএ শাখার ১২ জন কর্মচারী বদলি

Reporter Name / ৪১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

তালাত মাহামুদ, জেলা প্রতিনিধি, নরসিংদী।

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি, কমিশন বাণিজ্য ও গ্রাহক হয়রানির অভিযোগে দুই সার্ভেয়ার ও এক অফিস সহকারীসহ মোট ১২ জন কর্মচারীকে শাস্তিমূলকভাবে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর জেলা প্রশাসক এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

বদলি হওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন আবু হানিফা (সার্ভেয়ার, এলএ শাখা), সাখাওয়াত (সার্ভেয়ার, এলএ শাখা) এবং সাইফুল (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন ভূমি অধিগ্রহণ প্রকল্পে সাধারণ মানুষকে হয়রানি এবং অবৈধ আর্থিক লেনদেনে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে সাইফুলকে রায়পুরা উপজেলা ভূমি অফিসে এবং অন্যদের বিভিন্ন জেলা ও উপজেলায় বদলি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরলেও সচেতন মহলের অভিমত, কেবল বদলিই যথেষ্ট নয়—দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং প্রচলিত আইনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তাদের ভাষ্য, “চুনোপুঁটিদের বদলি করা হলেও মূল হোতারা এখনো আড়ালেই রয়ে গেছে।”

এদিকে ১২ জন কর্মচারীকে বিভিন্ন স্থানে বদলির বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগের সঙ্গে জড়িত সকলের পূর্ণাঙ্গ তালিকা ও পদবী পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

চোখ রাখুন পত্রিকা—সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের অঙ্গীকারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা