• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

নরসিংদীতে স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী নেতা জনাব বোরহান উদ্দিন ভাই কে শিলমান্দী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী

Reporter Name / ৩৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

তালাত মাহামুদ জেলা প্রতিনিধি, নরসিংদী।

নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সাহসী, আপোষহীন এবং জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন জন-বান্ধব অন্যায়ের বিরুদ্ধে মোঃ বোরহান উদ্দিন। অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রাখায় তিনি ইতোমধ্যেই এলাকাবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

বর্তমানে তিনি শিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সেকরচর বাবুরহাট বণিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি মানবসেবামূলক কাজেও তিনি বিশেষভাবে প্রশংসিত। অনেকেই তাকে “মানবতার ফেরিওয়ালা” হিসেবেও অভিহিত করে থাকেন।

বিগত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি একাধিকবার রাজনৈতিক হামলা ও হয়রানির শিকার হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি কখনো নীতির প্রশ্নে আপোষ করেননি। বরং সাহসিকতার সঙ্গে মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে নিজের অবস্থান অটুট রেখেছেন।

বিশেষ করে জুলাইয়ের সংঘর্ষময় আন্দোলনে তার সাহসী ভূমিকা ও নেতৃত্ব স্থানীয় তরুণ সমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। পাশাপাশি সুশীল সমাজ ও প্রবীণদের কাছেও তিনি একজন দায়িত্বশীল ও নির্ভীক নেতা হিসেবে সমাদৃত।

স্থানীয় জনগণের প্রত্যাশা, সততা, সাহসিকতা ও জনসেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসা জনাব বোরহান উদ্দিন ভবিষ্যতে শিলমান্দী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

শিলমান্দী ইউনিয়নের সচেতন মহল ও সাধারণ জনগণ আগামী দিনে জনাব মোঃ বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে তার সফলতা কামনায় সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা