• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলার আদি সংস্কৃতি বাউল সংগীত”আদর্শ ও ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল গড়ে তোলার প্রত্যয় অসুস্থ বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে রাশেদ খান Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ 

ভোলায় গরমে তৃষ্ণার্থ মানুষদের মাঝে কোমল পানি বিতরণ করল জাগরণ ফাউন্ডেশন।

Reporter Name / ২২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মোঃ নুরুদ্দিন, ভোলা জেলা।

প্রচণ্ড গরমে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক সেই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ ফাউন্ডেশন, ভোলা। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটির উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে (ভোলা সরকারী গার্লসস্কুল মোড়ে) তৃষ্ণার্থ শিক্ষার্থী,পথচারী, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের মাঝে দুপুর -১২ থেকে বিকাল ২.৩০ মিনিট পর্যন্ত ৬০০ শত মানুষের মাঝে কোমল পানি ও বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

তীব্র গরমে সামান্য এই উদ্যোগ মানুষের মাঝে স্বস্তি এনে দেয় এবং উপস্থিত সাধারণ মানুষ সংগঠনটির এ মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানান।

তখন উপস্থিত ছিলেন জাগরণ ফাউন্ডেশন এর উপদেষ্টা শাহনাজ চিনু , কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমন উদ্দিন, আত্ম সম্পাদক বাপ্পি শিকদার ,উপজেলা কমিটির সভাপতি আরিয়ান আহমেদ রকি ,আরো উপস্থিত ছিলেন জাগরণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ

জাগরণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের সদস্যবৃন্দ বলেন,“মানবতার সেবায় কাজ করাই আমাদের অঙ্গীকার। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে পারলেই আমাদের প্রচেষ্টা সফল হবে।”সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে পরিচালিত এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সচেতন মহল মনে করছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা