নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুল আউয়াল সরকার উন্নয়ন, আধুনিকায়ন ও জনসেবার প্রত্যয়ে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গঠনে তিনি কাজ করতে চান।
তিনি আরও বলেন, “আমি এমন একটি ওয়ার্ড গড়তে চাই যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং সকল শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার প্রধান লক্ষ্য।”
মোঃ আব্দুল আউয়াল সরকার জানান, নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে ৩৭ নং ওয়ার্ডকে একটি উন্নয়নমুখী, আধুনিক ও শান্তিপূর্ণ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
এসময় তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।