• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
অসুস্থ বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে রাশেদ খান Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল।

ফাইভ অ্যান্ড ফাইভ ডাইংয়ের চেয়ারম্যান ও ম্যানেজারের বিরুদ্ধে ১০ মাসের বেতন আটকে রাখা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

প্রতিষ্ঠানের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ হাসিবুল বারী এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ফাইভ অ্যান্ড ফাইভ ডাইংয়ের প্রতিষ্ঠানটির কর্পোরেশন অফিস (১/জি, ফোল্ডার স্ট্রিট, ২য় তলা, ওয়ারী, ঢাকা-১২০৩) এবং নরসিংদীর শীলমান্দীর বাঘাতা এলাকায় অবস্থিত কারখানায় দায়িত্ব ছিলেন।

ভুক্তভোগী সাবেক ডিজিএম মোঃ হাসিবুল বারী জানান, ০১ জুন ২০২৫ থেকে ০১ মার্চ ২০২৬ পর্যন্ত টানা ১০ মাস তার মাসিক ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা বেতন কোম্পানি কর্তৃপক্ষ পরিশোধ করেনি। বেতনের জন্য বারবার যোগাযোগ করা হলেও কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করে আসছে এবং নির্দিষ্ট তারিখ দিয়েও তা পরিশোধ করেনি। অভিযোগে আরও বলা হয়, চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কিছুদিন পূর্বে কোম্পানির ম্যানেজার স্বপন কুমার দাস ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে তার নিকট হতে ধার হিসেবে টাকা নেন যা উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান গৌতম কুমার দাস অবগত ছিলেন। দীর্ঘদিনের সহকর্মী ও বিশ্বাসের জায়গা থেকে হাসিবুল বারী আল-আরাফাহ ইসলামী ব্যাংক, পাঁচদোনা এসএমই শাখা-এর হিসাব নম্বর (০৭৯১২০৩৮৯২)-এ দুটি ধাপে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা পাঠান।

টাকা হস্তান্তরের বিবরণ: ০২ মার্চ ২০২৬ ৩,০০,০০০ টাকা, ০৫ মার্চ ২০২৬ ৫০,০০০ টাকা, মোট ধার:৩,৫০,০০০ টাকা

ভুক্তভোগীর দাবি, টাকা নেওয়ার পর সংশ্লিষ্ট ম্যানেজার ও চেয়াম্যান বকেয়া বেতন ও ধার নেওয়া দুটি বিষয়ই সম্পূর্ণ অস্বীকার করছেন। যা তাদের পূর্ব পরিকল্পনা ছিলো। পাওনা টাকা চাইতে গেলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি ভুয়া চুক্তিপত্র দেখিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বর্তমানে সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ হাসিবুল বারী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে তার বকেয়া বেতন ও ধার দেওয়া অর্থ ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য অভিযোগগুলো অভিযোগকারীর নিজস্ব বক্তব্যের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা