• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
অসুস্থ বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে রাশেদ খান Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল।

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে বিজয়ী হলেন যারা।

Reporter Name / ১৩৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সুলতান মাহমুদ 

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট) ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে সোলায়মান মোহাম্মদ (পায়রা প্রতীক) ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন সুজন (বই প্রতীক) পেয়েছেন ৭ ভোট এবং মো. শাকিল আল ফারুকি মিয়া (খাতা কলম প্রতীক) পেয়েছেন ১ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. আবুল কাশেম (ক্যামেরা প্রতীক) ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মিঠু মিয়া (কলম প্রতীক) পেয়েছেন ২ ভোট।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহিন আলম (মাইক্রোফোন প্রতীক) ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৪ ভোট।

প্রচার সম্পাদক পদে মো. আল আমিন (শাপলা প্রতীক) ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মো. সুলতান মাহমুদ (মাইক প্রতীক) পেয়েছেন ২ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩১ জন। এর মধ্যে ২৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কবি, গল্পকার ও কথাসাহিত্যিক শাহান সাহাবুদ্দিন। প্রিসাইডিং অফিসার ছিলেন আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র শিক্ষক, হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মো. কফিল উদ্দিন।

ভোট গণনা শেষে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি সোলায়মান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা এবং ঐক্যবদ্ধভাবে শ্রীপুরের গণমাধ্যমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা