• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
অসুস্থ বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে রাশেদ খান Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল।

গাজীপুর জেলা সাংবাদিক সমিতি: সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক হাফিজুর রহমান

Reporter Name / ৮৯ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

গাজীপুর জেলা সাংবাদিক সমিতি:
সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক হাফিজুর রহমান

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা সাংবাদিক সমিতি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক আলোকিত বাংলাদেশের অধ্যাপক আবুল হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের হাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। পেশাগত মান উন্নয়ন, সাংবাদিকদের স্বার্থরক্ষা ও সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার নিয়ে নতুন এই নির্বাহী পরিষদ তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক বিজয় বাংলার পীরজাদা মো. নোয়াব আলী, সহ-সভাপতি পদে দৈনিক বঙ্গবাজারের জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্রের মো. নজরুল ইসলাম মেহেদী, যুগ্ম-সম্পাদক পদে সাপ্তাহিক জনতার নিঃশ্বাসের সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভি ও দৈনিক বাস্তবায়নের মোবারক হোসেন রনি, এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে টোয়েন্টিফোর টুডে নিউজ ডট কমের ফরহাদ মোল্লা।

এছাড়া দপ্তর সম্পাদক পদে দৈনিক জনগণের বাণীর সুবর্ণা আক্তার, সহ-দপ্তর সম্পাদক পদে সাপ্তাহিক এশিয়া বার্তার খাইরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে দি ডেইলি রিপাবলিকের অধ্যাপিকা রেজওয়ানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সারা বাংলার সুমন সরকার, সমাজকল্যাণ সম্পাদক পদে মুভি বাংলা টিভির ইমরান হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক মুক্ত কাগজের হাফিজ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে পরিবেশ কর্মী মো. রাব্বি এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে দৈনিক সোনালী খবরের কাজি রোকেয়া কেয়া দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন দৈনিক সকালের মিজানুর রহমান চৌধুরী, দৈনিক সমাচারের মো. পারভেজ আক্তার, সাপ্তাহিক জনতার নিঃশ্বাসের হারুন-অর-রশিদ, দৈনিক নববাণীর লুবনা আক্তার এবং দি ডেইলি প্রেজেন্ট টাইমসের আতিকুর রহমান আতিক।

গাজীপুর জেলা সাংবাদিক সমিতির এই নবগঠিত পরিষদ পেশাদার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, বস্তুনিষ্ঠ সংবাদ চর্চা বজায় রাখা এবং সাংবাদিকদের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। সমিতির এই কার্যক্রম মল্লিক টাওয়ার (লিফটের চতুর্থ তলা), জোড় পুকুর পাড়, উত্তর ছায়াবীথি, জয়দেবপুর, গাজীপুর থেকে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা