• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ 

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকার ওপারে মো. শাকিল নামের এক বাংলাদেশি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত দুই দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মরদেহটি ভারতীয় অংশ থেকে নিয়ে যায়।

নিহত শাকিল আখাউড়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম আব্দুল্লাহপুরের মালু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সে মানসিকভাবে অসুস্থ ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিকভাবে অসুস্থ শিশু শাকিল গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল।

পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতের অভ্যন্তরে ‘লংকা মোড়া’ এলাকায় এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ ও আলোচনা হয়। পরে শাকিলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ শাকিলের বলে শনাক্ত করেন। যেহেতু মরদেহটি ভারতের সীমানার ভেতরে পাওয়া গেছে, তাই ভারতীয় পুলিশ এসে নিয়মানুযায়ী মরদেহটি তাদের হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে বিজিবি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের পারস্পরিক আলোচনার মাধ্যমে তা সে দেশের পুলিশ নিয়ে গেছে।

আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে মরদেহটি বাংলাদেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও সীমান্তবর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা