• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি; আহমদ রেজা:

চট্টগ্রামের চাঁদগাঁও থানা সংলগ্ন থ্রি-সড়ক এলাকায় অপরিকল্পিত পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং সড়কের পাশে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী ও রোগীবাহী যানবাহনকে।

স্থানীয়দের অভিযোগ, চাঁদগাঁও থানার পুরাতন ও নতুন ভবনের আশপাশে যানবাহন পার্কিংয়ের নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় অনেক চালক নিজেদের ইচ্ছামতো সড়কের দুই পাশে বাস, ট্রাক, সিএনজি ও অন্যান্য পরিবহন দাঁড় করিয়ে রাখেন। একই সঙ্গে সড়কের ওপর যাত্রী ওঠানামা করানোর কারণে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়।

থানা সংলগ্ন এলাকায় বাসস্ট্যান্ড থাকলেও নির্ধারিত স্থানের বাইরে যানবাহন দাঁড় করানো এবং যাত্রী ওঠানামা অব্যাহত থাকায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ব্যস্ত সময়ে যানজট দীর্ঘ হয়ে আশপাশের সড়কেও এর প্রভাব পড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিশেষ করে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষকে যানজটে আটকে পড়তে হচ্ছে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যে পৌঁছানোও কঠিন হয়ে পড়ছে।

স্থানীয়দের আরও অভিযোগ, চাঁদগাঁও থানার মতো গুরুত্বপূর্ণ একটি স্থাপনার পাশেই প্রতিদিন এ ধরনের যানজট ও অপরিকল্পিত পার্কিং চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রশাসনের নজরদারি ও নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হলে এ সমস্যা অনেকাংশে কমানো সম্ভব বলে তারা মনে করছেন।

এ এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক ও দর্শনার্থীদের পরিবহন চলাচলও রয়েছে। ফলে সড়কের দুই পাশে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সড়কের ওপর অবৈধ ও অপরিকল্পিত পার্কিং বন্ধ, নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত এবং নিয়মিত ট্রাফিক নজরদারি চালু করলে দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে এলাকাবাসী ও পথচারীরা স্বস্তি পাবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা