• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মোঃরফিকুল ইসলাম সোহাগ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে নিজেও কীটনাশক পান করেছেন পাষন্ড পিতা সরাফত আলী । এতে তিন অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মুমূর্ষ অবস্থায় শিশুদের বাবাকে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিসৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ শনিবার ভোররাতে উপজেলার বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনাটি ঘটে। এ হৃদয় বিদাড়ক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তিন শিশু হলেন, সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার, ছেলে শামিম মিয়া ও তামিম মিয়া।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সরফত আলী তার তিন সন্তানকে নিয়ে ঘুমাতে যান।

আজ শনিবার ভোররাতে তিন সন্তানসহ পাষন্ড পিতা নিজে কীটনাশক পান করার পর ময়মনসিংহে থাকা তার ফুফুকে মোবাইল ফোনে বিষয়টি জানান সরফত আলী। বিষয়টি জানতে পেরে তার ফুফু বাড়িতে থাকা পরিবারের লোকজনকে খবর দেন।

খবর পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে চারজনকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষনা করেন এবং তাদের পিতার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরাফত আলীর স্ত্রী প্রবাসে যাওয়া এবং তাদের বিভিন্ন বিষয়াদি নিয়ে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ঘটনার সঠিক রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এছাড়া তিন শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা