নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বাউল ও লোকসংগীতের ঐতিহ্যকে ধারণ করে সাংস্কৃতিক অঙ্গনে একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে জাতীয়তাবাদী বাউল দলকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দের ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনা ধারণ করে জাতীয়তাবাদী বাউল দলকে একটি আদর্শ ও ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। পাশাপাশি ড. আব্দুল মঈন খানের দেখানো সাংগঠনিক ও রাজনৈতিক পথ অনুসরণ করে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে রফিকুল ইসলাম তুহিন, সহ-সভাপতি হিসেবে আব্দুর রাজ্জাক বেপারী এবং সাধারণ সম্পাদক হিসেবে এ বি ফরিদ আহমেদ দায়িত্ব পালন করছেন।
এছাড়া কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াস।
নেতৃবৃন্দ বলেন, বাউল ও লোকসংগীত বাংলাদেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্যকে ধারণ করে জাতীয়তাবাদী চেতনা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্য রয়েছে তাদের।
তাদের প্রত্যাশা, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী বাউল দল দেশের বাউল ও লোকসংগীত অঙ্গনে একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করবে।