• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও কারাবন্দী শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন টঙ্গীর মাছিমপুরে ড্রেন নির্মাণকাজে গ্যাস লিকেজ, অপচয় হচ্ছে জাতীয় সম্পদ টঙ্গীতে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে যুবদল নেতা মিথুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টঙ্গীতে গার্মেন্টস শিল্পে অরাজকতার প্রতিবাদে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে সড়কে মিছিল পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার, দায়িত্বের সঙ্গে নেই সংশ্লিষ্টতা! শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু   বেনামি অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি,অনুসন্ধানে উঠে এলো প্রকৃত চিত্র.? ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সরকার জাবেদ আহমেদ সুমন ভাটারায় রিয়াজ চৌধুরীকে নিয়ে আলোচনা, অভিযোগের পেছনে জমি বিরোধের দাবি এলাকাবাসীর টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু  

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া বন্না ভিটা এলাকায় নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন (৩৫) পলাতক রয়েছেন, তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) ভোর পাঁচটার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়িতে ফেরেন আনোয়ার হোসেন। এ সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁর বাবা আব্দুস সামাদ তাঁকে শান্ত করার চেষ্টা করেন।

একপর্যায়ে বাবার সঙ্গে বিরোধের জেরে আনোয়ার ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এ সময় লাঠি দিয়ে বাবার মাথা ও বুকে একাধিক আঘাত করেন তিনি। গুরুতর আহত আব্দুস সামাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর আনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।