• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও কারাবন্দী শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন টঙ্গীর মাছিমপুরে ড্রেন নির্মাণকাজে গ্যাস লিকেজ, অপচয় হচ্ছে জাতীয় সম্পদ টঙ্গীতে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে যুবদল নেতা মিথুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টঙ্গীতে গার্মেন্টস শিল্পে অরাজকতার প্রতিবাদে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে সড়কে মিছিল পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার, দায়িত্বের সঙ্গে নেই সংশ্লিষ্টতা! শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু   বেনামি অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি,অনুসন্ধানে উঠে এলো প্রকৃত চিত্র.? ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সরকার জাবেদ আহমেদ সুমন ভাটারায় রিয়াজ চৌধুরীকে নিয়ে আলোচনা, অভিযোগের পেছনে জমি বিরোধের দাবি এলাকাবাসীর টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

টঙ্গীর মাছিমপুরে ড্রেন নির্মাণকাজে গ্যাস লিকেজ, অপচয় হচ্ছে জাতীয় সম্পদ

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

টঙ্গীর মাছিমপুরে ড্রেন নির্মাণকাজে গ্যাস লিকেজ, অপচয় হচ্ছে জাতীয় সম্পদ

কাজী আশরাফুল আলম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর মাছিমপুর তিতাস গ্যাস রোডে ড্রেন নির্মাণকাজ চলাকালে গ্যাস লাইনে লিকেজের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস বেরিয়ে অপচয় হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। জাতীয় গুরুত্বপূর্ণ এই সম্পদের এমন অপচয় ও সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছিমপুর তিতাস গ্যাস রোডে ড্রেন নির্মাণকাজ চলার সময় গ্যাস লাইনে লিকেজের ঘটনা ঘটে। এরপর থেকে পাইপলাইনের গ্যাস অনবরত বের হয়ে পরিবেশে ছড়িয়ে পড়ছে। এতে একদিকে যেমন দেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড কিংবা বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও শিল্পকারখানায় দীর্ঘদিন ধরে গ্যাস সংকট বিরাজ করছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পোদ্যোক্তা ও শ্রমিকরা। এমন পরিস্থিতিতে একটি গ্যাস লাইনের লিকেজ থেকে প্রতিনিয়ত মূল্যবান গ্যাস বেরিয়ে যাওয়া জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

এলাকাবাসীর অভিযোগ, গ্যাস লিকেজের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত কার্যকর মেরামতের উদ্যোগ দৃশ্যমান নয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

স্থানীয়দের আশঙ্কা, খোলা পরিবেশে এভাবে গ্যাস নির্গত হতে থাকলে যেকোনো সময় আগুনের সংস্পর্শে এসে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় দ্রুত গ্যাস লাইনের লিকেজ শনাক্ত করে মেরামত, গ্যাসের অপচয় বন্ধ এবং নির্মাণকাজের সময় ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তাদের প্রশ্ন, একদিকে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের জন্য হাহাকার, অন্যদিকে চোখের সামনে জাতীয় সম্পদ গ্যাস অপচয় হচ্ছে—এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা কোথায়?

জনস্বার্থে এলাকাবাসীর দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা