• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও কারাবন্দী শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন টঙ্গীর মাছিমপুরে ড্রেন নির্মাণকাজে গ্যাস লিকেজ, অপচয় হচ্ছে জাতীয় সম্পদ টঙ্গীতে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে যুবদল নেতা মিথুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টঙ্গীতে গার্মেন্টস শিল্পে অরাজকতার প্রতিবাদে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে সড়কে মিছিল পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার, দায়িত্বের সঙ্গে নেই সংশ্লিষ্টতা! শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু   বেনামি অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি,অনুসন্ধানে উঠে এলো প্রকৃত চিত্র.? ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সরকার জাবেদ আহমেদ সুমন ভাটারায় রিয়াজ চৌধুরীকে নিয়ে আলোচনা, অভিযোগের পেছনে জমি বিরোধের দাবি এলাকাবাসীর টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

গাজীপুরে মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও কারাবন্দী শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

গাজীপুরে মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও কারাবন্দী শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

শেখ কামরুল হাসান সাহা

গাজীপুরের টঙ্গীতে ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষক-কর্মচারীদের মারধরের ঘটনায় অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ উঠেছে। উল্টো কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই এক শিক্ষককে কারাগারে আটকে রাখা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে গাজীপুর জেলা জজ আদালতের সামনে আয়োজিত এক মানববন্ধনে আলেম-ওলামারা এ ক্ষোভ প্রকাশ করেন। যুব জমিয়ত বাংলাদেশ (গাজীপুর মহানগর) এবং প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ, গাজীপুর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানচিত্রদেখুন

মানববন্ধনে অবিলম্বে কারাবন্দী শিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন ও নিঃশর্ত মুক্তি এবং মামলার প্রধান অভিযুক্ত শাহজালাল রুমি ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে মানববন্ধনে বক্তারা বলেন, বিদেশ থেকে পলাতক আসামিদের ফিরিয়ে আনা সম্ভব হলেও নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ানো মাদ্রাসায় হামলাকারীদের পুলিশ গ্রেফতার করতে পারছে না- এটি কেমন বিচারব্যবস্থার পরিচয় ? একজন শিক্ষক কারাগারে থাকবেন, আর হামলার অভিযুক্তরা বাইরে ঘুরে বেড়াবেন- এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের উপদেষ্টা হাফেজ মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া গাজীপুরের সভাপতি মাওলানা আব্দুল মমিন ও সেক্রেটারি সেলিম আহমেদ, প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি আরিফুল ইসলাম, যুব জমিয়ত গাজীপুরের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান এবং নূরে মদিনা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কারিম।

মাওলানা কেরামত আলী বলেন,‘একটি সাজানো অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষা ও আলেম সমাজকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। মাদ্রাসায় হামলা ও শিক্ষকদের মারধরের ঘটনায় জড়িতদের এখনো গ্রেফতার না করা অত্যন্ত উদ্বেগজনক।’

মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্বারী আলমাছ হোসেন গাজীপুরী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘ভিডিও ফুটেজে সবাই দেখেছেন কীভাবে শাহজালাল রুমি শিক্ষকদের ওপর চড়াও হয়েছেন এবং মারধর করেছেন। অথচ পুলিশ আদালতে দেওয়া প্রতিবেদনে উল্টো দাবি করেছে যে এলাকাবাসী তাদের মারধর করেছে।’

তিনি অভিযোগ করেন, একটি শিশুকে শিখিয়ে সাজানো অভিযোগের ভিত্তিতে শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে, অথচ মূল হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে শিক্ষক মোসলেম উদ্দিনের জামিন নিশ্চিত করা না হলে এবং প্রকৃত হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে গাজীপুরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা