• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

পাবনার ভাঙ্গুড়ায় নবাগত জেলা প্রশাসকের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩১১ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা।

পাবনা জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের ভাঙ্গুড়া উপজেলা সফর উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা, সরকারি সম্পত্তি রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডা. মোছাঃ হালিমা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শারমিন জাহান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাঃ রোমানা আক্তার রোমি।

এছাড়াও সভায় উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহল, উপজেলা ও পৌর বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ ও সংস্কার, কৃষি খাতের উন্নয়ন, খামারিদের আধুনিক প্রশিক্ষণ প্রদান এবং জনসেবামূলক অবকাঠামো উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার দাবি জানান। একই সঙ্গে বাংলাদেশ পাট শিল্প প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে দখল করে থাকা দখলদারদের দ্রুত উচ্ছেদের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আলোচনা শেষে জেলা প্রশাসক গরিব ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করেন। এসময় উপস্থিত সাধারণ মানুষ জেলা প্রশাসকের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।সভা শেষে ভাঙ্গুড়া উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা