• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
অসুস্থ বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে রাশেদ খান Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল।

সকল ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করতে চাই ॥ মনোয়ার হোসেন খোকন

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

শেখ কামরুল হাসান সাহা::

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল টঙ্গী পশ্চিম থানা সাধারণ সম্পাদক মো: মনোয়ার হোসেন খোকন মিয়া বলেছেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকল ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করে যেতে হবে। ধর্মের ভিত্তিতে আমরা দেশের কোনো নাগরিকের মধ্যে পার্থক্য করি না। আমরা একই বাগানের বিভিন্ন ফুল। আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। এদেশ আমাদের সবার। আমরা মনে করি সত্যিকার অর্থেই কেউ যদি দেশকে ভালোবেসে থাকেন তাহলে তারা কখনও প্রতিহিংসার রাজনীতিতে অগ্রসর হবে না। যেকোন ধর্মাবলম্বী মানুষ আমাকে সবসময় পাশে পাবে। আমি দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করেছি, এখনও করছি ভবিষ্যতেও কাজ করে যাবো এবং সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আপনাদের পাশে থাকবো।

তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৬ বছর ধরে এদেশের মানুষের প্রতি অন্যায়, জুলুম ও নির্যাতন চালিয়েছে। বিএনপির অনেক নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাংচুর করা হয়েছিল। অসংখ্য নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের কারাগারে রাখা হয়েছিল এবং জেলাখানা নির্যাতন করা হয়েছে। আমি বিশ্বাস করি রাজনীতিতে প্রতিশোধের কোনো স্থান নেই। রাজনীতি করতে হবে উদার এবং দরদ ভরা মন নিয়ে। সেই আলোকে সকল ধর্ম-বর্ণ, মতপার্থক্য দূরে রেখে আমরা সম্মিলিত ভাবে দেশ গঠনে অবদান রাখতে চাই।

তিনি আরো বলেন, আমাদের পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে একটি ষড়যন্ত্রকারী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন অপ্রপ্রচার চালিয়েছে। সেই অপপ্রচারকারীদের ষড়যন্ত্র রুখে দিয়ে দল পুর্নরায় আমাকে দলে ফিরিয়ে নিয়েছেন এ জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা