• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

শ্রীপুরে বিদ্যালয়ের বারান্দায় অজ্ঞাত ভিক্ষুকের মরদেহ, ব্যাগে মিললো প্রায় ৭১ হাজার টাকা

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সুলতান আহমদ 

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারের পশ্চিম পাশে নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে এক অজ্ঞাত ভিক্ষুকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের বারান্দায় এক বৃদ্ধ ভিক্ষুককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে কাছে গিয়ে তিনি মারা গেছেন বলে নিশ্চিত হন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এসময় ভিক্ষুকের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া যায়। এছাড়াও ব্যাগে কিছু কাপড়চোপড় ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী ছিল বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত ওই ভিক্ষুকের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা