• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

পলাশবাড়ীতে গাছ কাটার তথ্য সংগ্রহে গিয়ে বিএনপির নেতার হামলার শিকার ৭১ টিভির সাংবাদিক, গ্রেফতারের দাবি

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মোঃ রেজাদুল ইসলাম রেজা গাইবান্ধা ।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে সরকারি রাস্তার কোটি টাকা মূল্যের গাছ কাটার (সোমবার ১১ মে) তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৭১ টিভির প্রতিনিধি ও পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক পাপুল সরকার। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।

জানা গেছে, কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও ইউপি সচিব আনোয়ারুল ইসলামের যোগসাজশে ভুয়া সমবায় সমিতির নামে ইউপি রাস্তার গাছ কর্তনের অভিযোগ ওঠে। এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহকালে গত সোমবার, ১১ মে ইউনিয়ন পরিষদের সামনে সাংবাদিক পাপুল সরকারের পথরোধ করে হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়, পরিষদের নারী ইউপি সদস্যের স্বামী ও বিএনপি নেতা আতিয়ার রহমান তার সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে সাংবাদিক পাপুল সরকারের উপর হামলা, মারধর ও লাঞ্ছিত করেন। এসময় তার ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর সাংবাদিক পাপুল সরকার বাদী হয়ে আতিয়ার রহমানসহ ৫ থেকে ৭ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সাংবাদিক পাপুল সরকার বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংক্রান্ত তথ্য ও বক্তব্য সংগ্রহের সময় পরিকল্পিতভাবে চেয়ারম্যানের পক্ষ নিয়ে আমার উপর হামলা করা হয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।”

এ ঘটনায় অভিযুক্ত আতিয়ার রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাংবাদিকের উপর হামলার ঘটনায় গাইবান্ধা প্রেসক্লাব, পলাশবাড়ী প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি বলেন, “সাংবাদিকদের উপর হামলা মানে মুক্ত সাংবাদিকতার উপর হামলা। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা