• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাল জালিয়াতির মাধ্যমে হবিগঞ্জের আজমিরীগঞ্জের শানবাড়ির এলাকার নিরীহ ব্যক্তিদের জায়গা দখলের অভিযোগে  গভীর সুন্দর বন এলাকায় হগল নদীর তীর ভাঙতে শুরু করেছে ভরা বর্ষার আগে ভোলায় গরমে তৃষ্ণার্থ মানুষদের মাঝে কোমল পানি বিতরণ করল জাগরণ ফাউন্ডেশন। অধ‍্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মোনাওয়ার আলেম সমাজের অনন‍্য দৃষ্টান্ত- ওরশ মাহফিলে বক্তারা চাটমোহর উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত মৌলভীবাজারসহ সর্বত্র বাড়ছে মাদক, কিশোর গ্যাং, ধর্ষণ ও লাশের মিছিল: নীরব সমাজ কি অপরাধীদের শক্তি দিচ্ছে?  কুষ্টিয়ার সীমান্ত এলাকায় অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করল বিজিবি সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজুর মানবিক উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান গৌরীপুরের হাজী শামছুদ্দিন এর হাত থেকে পৈতৃক সম্পত্তি উদ্ধার চায় আলাল গংরা। টেকনাফে এনজিও কর্মীদের প্রতি বৈষম্যের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপ কামনা

নলতায় ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ২৮ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

প্রভাষক মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা:

কালিগঞ্জ উপজেলার নলতায় ইউনিয়ন পরিষদ কর্তৃক অনুমোদিত রাস্তা নির্মাণ কাজে বাঁধা প্রদান, জনসাধারণের চলাচলের রাস্তা দখলের চেষ্টা এবং পরিকল্পিতভাবে ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্ন করার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে-২৬) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন নলতা ইউনিয়ন পরিষদের অনুমোদিত উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ কাজ চলমান থাকলেও একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে কাজে বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে জনসাধারণের

ব্যবহৃত রাস্তা দখলের চেষ্টা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তারা। এ সময়ে বক্তারা বিশেষভাবে ৬নং নলতা ইউনিয়নের সদস্য আহম্মদ আলী গাজী (আব্দুল্লা মেম্বর)-এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং চলমান উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তা ছিলেন- ইউপি সচিব মোঃ শহিদুল ইসলাম, ইউপি প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি সদস্য আব্দুল কাদের, ইউপি সদস্য আব্দুল গফুর, ইউপি সদস্য ইব্রাহীম খলিল, সদস্যা খদিজা বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা