• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

চাটমোহরে ব্র্যাক ডেইরির উদ্যোগে বিনামূল্যে খামারিদের মাঝে মিল্ক ক্যান বিতরণ

Reporter Name / ৫১ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা।

নিরাপদ দুধ পান করি, সুস্থ্য জীবন গড়ি” স্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে পাবনা চাটমোহর উপজেলায় ১০০ জন দুগ্ধ খামারীর অংশগ্রহণে “নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১২ মে বুধবার সকাল ১১ টার উপজেলার ভাদু নগর, চাটমোহর ব্র্যাক অফিসে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণের প্রধান চ্যালেন্জ ও সীমাবদ্ধতা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও খামারে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে ভেজাল মুক্ত নিরাপদ দুধ সংগ্রহের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রাণিসম্পদ অফিসার জনাব ডা: স্বপন কুমার সরকার,

উপজেলা ভেটেরিনারি সার্জন জনাব ডা: উম্মে আরেফিন। বক্তব্য রাখেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর মিল্ক কালেকশন এন্ড প্রোডিউসার সার্ভিস বিভাগের সিনিয়র ম্যানেজার জনাব ডা: মো: মিজানুর রহমান, প্রোডিউসার সার্ভিস শাখার ম্যানেজার জনাব ডা: রিপন মিয়া ও ভেটেরিনারি সার্জন জনাব ডা: মো: সোহেল রানা। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মোঃ রিয়াজুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার জনাব মো: ফরিদুল ইসলাম।

প্রশিক্ষণটিতে চাটমোহর উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারী অংশগ্রহন করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক দুগ্ধ খামারীকে ব্র্যাক ডেইরির পক্ষ থেকে দুধ পরিবহন জন্য বিনামূল্যে ১টি করে মিল্ক ক্যান প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা