• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরীপুরের হাজী শামছুদ্দিন এর হাত থেকে পৈতৃক সম্পত্তি উদ্ধার চায় আলাল গংরা। টেকনাফে এনজিও কর্মীদের প্রতি বৈষম্যের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপ কামনা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল’সহ নারীসহ আটক ২ মাদক কারবারি। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র হোয়াইক্যং ইউনিয়ন ৫নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠন টেকনাফের দমদমিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। মৌলভীবাজারসহ সর্বত্র বাড়ছে মাদক, কিশোর গ্যাং, ধর্ষণ ও লাশের মিছিল: নীরব সমাজ কি অপরাধীদের শক্তি দিচ্ছে? — মোয়াজ্জেম হোসেন চৌধুরী মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই পরিবারের চলছে শোকের মাতম  কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ ১ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

Reporter Name / ৪৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

এ.কে পালাশ কুমিল্লা।

হামের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১৩ মে) ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে ওই শিশুর মৃত্যু হয়।

শিশু বিভাগের প্রধান অধ্যাপক মিয়া মঞ্জুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত শিশু রাব্বি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গুড়গাঁও এলাকার কাউসার আহমেদের ছেলে। হামের উপসর্গ নিয়ে গত ৯ মে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

এ নিয়ে কুমিল্লায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাতজন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।শিশু বিভাগের প্রধান মিয়া মঞ্জুর আহমেদ জানান, বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে ৬৯ জন শিশুরোগী ভর্তি রয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় মোট হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫০০। এর মধ্যে ১০০ জন নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত বলে দপ্তরটি জানিয়েছে। জেলায় এ পর্যন্ত ১০৭৮ জন হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা