• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরীপুরের হাজী শামছুদ্দিন এর হাত থেকে পৈতৃক সম্পত্তি উদ্ধার চায় আলাল গংরা। টেকনাফে এনজিও কর্মীদের প্রতি বৈষম্যের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপ কামনা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল’সহ নারীসহ আটক ২ মাদক কারবারি। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র হোয়াইক্যং ইউনিয়ন ৫নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠন টেকনাফের দমদমিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। মৌলভীবাজারসহ সর্বত্র বাড়ছে মাদক, কিশোর গ্যাং, ধর্ষণ ও লাশের মিছিল: নীরব সমাজ কি অপরাধীদের শক্তি দিচ্ছে? — মোয়াজ্জেম হোসেন চৌধুরী মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই পরিবারের চলছে শোকের মাতম  কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ ১ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

‎ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যেগে একই পরিবারের দুই শারিরীক প্রতিবন্ধীকে নগদ অর্থ প্রদান।

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মোঃ নুরুদ্দিন ভোলা।

ভোলা সদর উপজেলা ১১নং ভেদুরিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড টেকের হাটবাজারে পাশে বসবাস করে শারীরিক প্রতিবন্ধী আপন দুই ভাই। হেঁটে চলাফেরা করতে পারেন না, তারা। পারে না কথা বলতেও। করতে পারেনা কোনো কাজকর্ম। এমনকি খেতেও পারেনা নিজ হাত দিয়ে। হাতের ওপর ভর দিয়ে কোনো রকমে জায়গা পরিবর্তন করতে পারে তারা। বলতে গেলে দুইজনই অচল। দুই সন্তান শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বড়ই বিপদে মা বাবা। সন্তানরা

কারো সাথে মিশতে পারেনা। খেলতে পারে না। হুইল চেয়ারই একমাত্র সম্বল তাদের। সব সময় বাড়িতে থেকে সময় কাটাতে হয় তাদের। বাবা মাঠে কৃষিকাজ করে সংসার চালান। বয়স হয়েছে, কৃষি কাজে আগের মতো শরীর চলে না বাবার। চরম দুঃখ–কষ্টের মধ্যে দিন যাপন করছেন তারা। চলাফেরা করার ও দেখভাল করার জন্য মাই তাদের একমাত্র ভরসা। এমন পরিস্থিতিতে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শারিরীক প্রতিবন্ধী দুই ভাইকে দেয়া হলো নগদ অর্থ সহায়তা। গতকাল শুক্রবার সন্ধ্যায় সরোজমিনে প্রতিবন্ধী পরিবারকে দেখতে যায় সংস্থার সদস্যরা। এসময় ‎উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন

সংস্থা প্রতিষ্ঠাতা ও সভাপতি নেওয়াজ শরীফ, সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (রনি), মহিলা বিষয়ক সম্পাদিকা মৌসুমী সুলতানা প্রেমা, মোহাম্মদ নবাব। আরো উপস্থিত ছিলেন, এনটিভি অনলাইন এর ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজসহ অন্যান্যরা। ‎নেওয়াজ শীরফ বলেছেন, প্রতিবন্ধী মানুষের কল্যাণ ও জীবনমান উন্নয়নে প্রবাসী বাংলাদেশীরা সহযোগিতার মাধ্যমে অগ্রণী ভূূমিকা রাখছেন। তারা প্রবাসে থেকেও বিভিন্ন সামাজিক সংগঠনের  মাধ্যমে দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও দুস্থ মানুষদের সর্বদা সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। যা নিঃসন্দেহে মহতি ও প্রশংসনীয় উদ্যোগ।

‎তিনি বলেন, যারা নিঃস্বার্থে প্রতিবন্ধী মানুষের সেবা ও কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। তিনি প্রবাসীদের মতো সমাজের বিত্তবান সহ সর্বমহলকে প্রতিবন্ধী মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা