• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র হোয়াইক্যং ইউনিয়ন ৫নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name / ৩৪২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

কামরুল ইসলাম,।

ধর্মীয় মূল্যবোধ, ইসলামী আদর্শ ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ এর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আলেমেদ্বীন জনাব আলহাজ্ব মাওলানা হাফেজ জয়নুল আবেদীন সাহেব। সহকারী আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জনাব মাওলানা হাফেজ আব্দুল খলিল সাহেব। এছাড়াও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা কলিমুল্লাহ সাহেব এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন জনাব মাওলানা হাফেজ সিরাজুল ইসলাম সাহেব।

সংশ্লিষ্টরা জানান, নবগঠিত এই কমিটি এলাকার ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ করে ইসলামের সুমহান আদর্শ প্রচার, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও বেগবান করতে কমিটির নেতৃবৃন্দ আন্তরিকভাবে কাজ করবেন বলেও আশা প্রকাশ করা হয়।

নেতৃবৃন্দ বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিবর্গকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, আগ্রহী সম্মানিত ইমাম ও খতিব সাহেবানদের অতি দ্রুত সদস্য নিবন্ধন ফরম পূরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সদস্য নিবন্ধন ও সার্বিক যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৮৮৬-৭৫২৫৯৩ এ যোগাযোগ করতে বলা হয়েছে।

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লী ও সচেতন মহল নবগঠিত এই কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাদের নেতৃত্বে দ্বীনি ও সামাজিক কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা