• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করেছে অন্তর্বর্তীকালীন ও বর্তমান সরকার’—দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আগামী কাল চট্টগ্রামে আসছেন তারেক রহমান, দলীয় এবং প্রশাসনিক ভাবে ব্যাপক প্রস্তুতি দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়  পথের কাঁটা সরাতে প্রতিপক্ষের নামে ৫০ মামলা  ভারতীয় তরুণীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, জামালপুরে কলেজছাত্র গ্রেপ্তার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি সিলেটের গোলাপগঞ্জ বিয়ানীবাজার চারখাই জকিগঞ্জ সড়কের অংশে বড় বড় গর্ত জন দুর্ভোগ চরমে দোহারে জমি দখলের চেষ্টা, গাছ কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ পবিত্র উমরাহ পালন করলেন সাধারণ মানুষের বন্ধু কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মো. নওয়াব আলী হানিট্র্যাপের শিকার ব্যবসায়ী শহিদুল, 

টেকনাফের দমদমিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

Reporter Name / ১৪৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মোহাম্মদ হোসাইন, 

বাংলাদেশ আমার অহংকার-এই দৃপ্ত শপথে বলীয়ান হয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস দমন, মাদক নির্মূল এবং চাঞ্চল্যকর অপরাধের রহস্য উন্মোচনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ০৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি জাকির হোসেন(২৮)কে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি টেকনাফের দমদমিয়া এলাকায় আত্মগোপন করে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৩ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:৪০ ঘটিকায় টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউপির ০৯ নং ওয়ার্ডের দমদমিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি জাকির হোসেন (২৮), পিতা- দিল মোহাম্মদ, মাতা- মরিয়ম খাতুন। সে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির ০৯ নং ওয়ার্ডের জাদিমুড়া এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত জাকির হোসেন নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলায় একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিজ্ঞ আদালত তাকে ০৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে পলাতক অবস্থায় ছিল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের দমনে র‌্যাবের এ ধরণের আপোষহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা