• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মদনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ‘ফ্যামিলি কিটস’ বিতরণ অনুষ্ঠান, নরসিংদীতে অনিয়ম-দুর্নীতি: ডিসি অফিসের এলএ শাখার ১২ জন কর্মচারী বদলি নরসিংদীতে স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী নেতা জনাব বোরহান উদ্দিন ভাই কে শিলমান্দী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী পীরগঞ্জ উপজেলার রাজনীতির নীতিভ্রষ্টতার ইতিহাস টেকনাফ পৌর বিএনপি নেতা আবদুর জব্বার বহিষ্কার শ্রীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, সালিসে ডেকে পিটিয়ে হত্যা। অষ্টগ্রামে বিয়ের দাবিতে ভূমি অফিসের কথিত কর্মচারীর বাড়িতে কলেজছাত্রীর অনশন ‎ পীরগঞ্জে আধুনিক ফ্যাশনের নতুন সংযোজন, ফেনো শোরুমের উদ্বোধন টেকনাফে পুলিশের অভিযানে শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক আরইউটিডিপি উদ্যোগে ঝিকরগাছা পৌরসভায় কপোতাক্ষ নদ কেন্দ্রিক বৃহৎ পর্যটন প্রকল্প

সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজুর মানবিক উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মো: শিহাব মাহমুদ জামালপুর জেলা ।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর বীরগাঁও মাদ্রাসা বাড়ির সোবহানিয়া হাফিজিয়া এতিমখানার কোমলমতি এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাউথ আফ্রিকা ও মরিশাস প্রবাসী সাজু। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন।

প্রচণ্ড গরমে এতিমখানার শিক্ষার্থীরা কষ্ট করে পড়াশোনা করছিল। বিষয়টি জানতে পেরে এতিমখানার পক্ষ থেকে তিনটি ফ্যানের আবেদন করা হয়। এস টিভি টুয়েন্টি ওয়ান ও দৈনিক পূর্ণ জাগরণ-এর বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আলীমজনু বাবুর মাধ্যমে বিষয়টি প্রবাসী সাজু ভাইয়ের কাছে পৌঁছালে তিনি তাৎক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন এবং খুব দ্রুত তিনটি ফ্যানের ব্যবস্থা করে দেন।

পরবর্তীতে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মন্ডল, ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এতিমখানার হুজুরের হাতে ফ্যানগুলো তুলে দেন।ফ্যান পেয়ে এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, গরমের কষ্ট কমে যাওয়ায় এখন শিশুরা আরও স্বস্তিদায়ক পরিবেশে মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবে।

এসময় এতিমখানার পক্ষ থেকে সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজু ভাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি মহান আল্লাহর কাছে দোয়া করা হয়, তিনি যেন সবসময় এভাবেই মানবিক ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা