• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

জাল জালিয়াতির মাধ্যমে হবিগঞ্জের আজমিরীগঞ্জের শানবাড়ির এলাকার নিরীহ ব্যক্তিদের জায়গা দখলের অভিযোগে 

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মোঃ আজিজুল ইসলাম হৃদয়,হবিগঞ্জ জেলা।

জাল জালিয়াতির মাধ্যমে হবিগঞ্জের আজমিরীগঞ্জের শানবাড়ির এলাকার নিরীহ ব্যক্তিদের জায়গা দখলের অভিযোগ উঠেছে আলমাস মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তার প্রতারণার শিকার হয়ে অনেক নিরীহ লোকজন ভিটে বাড়ি হয়ে সর্বশান্ত হয়েছেন। আর জোর পূর্বক জায়গা দখল ও বিক্রি করে আলমাস মিয়া হয়েছেন কোটি কোটি টাকার মালিক। ক্ষমতার দাপট দেখালেও আলমাস রয়েছেন ধরাছোয়ার বাহিরে। এ দিকে নিজেদের ভিটে বাড়ি রক্ষায় ও আলমাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃারা বলেন- শানবাড়ি মৌজার ২৭ শতক জায়গায় মিরা রানী রায় ও বিশ্বনাথ রায় এবং

প্রয়োগনাথ সাড়ে ৬ শতক জায়গায় ভিটে বাড়ি করে বসবাস করে আসছেন। সম্প্রতি ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় আলমাস মিয়া ভুয়া দায়ভাগ সার্টিফিকেট তৈরী করে জাল জালিয়াতির মাধ্যমে মিরা রায় ও বিশ্বনাথ রায় এবং প্রয়োগ নাথ রায় এর জায়গার মালিক হবিগঞ্জ শহরের দানিয়ালপুরের জগনাথ রায়কে বানিয়ে দেন। বর্তমান আলমাস মিয়া জগনাথ রায়কে সাথে নিয়ে ওই জায়গার দখলে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতি পূর্বে জাল-জালিয়াতির মাধ্যমে আলমাস মিয়া

এলাকার মসজিদের জায়গা দখল করে বিক্রি করেছেন। বক্তারা বলেন-কয়েক বছর পূর্বে আলমাস মিয়া চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত থাকায় তার নিজ এলাকা কিশোরগঞ্জের ইটনা থেকে বিতারিত হয়ে আজমিরীগঞ্জে আসেন। আজমিরীগঞ্জে আসার পরই তিনি এলাকার নিরীহ হিন্দু ব্যক্তিদের জায়গা জাল-জালিয়াতির মাধ্যমে দখল করছেন এবং পরবর্তীতে উচ্চ মুল্যে তার বিক্রি করে বিক্রি করছেন। মিরা রানী রায় ও বিশ্বনাথ রায় এবং প্রয়োগ নাথ রায়ের ওই জায়গাই শেষ সম্বল। তাদের জায়গাগুলোর যাতে দখল না করতে এ জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহনের হুশিয়ারি উচ্চারণ করেন।

মানববন্ধনে শানবাড়ি সমবায় সমিতির সভাপতি কৌশিক রায়ের সভাপতিত্বে এবং প্রনয় রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শহিদুল মিয়া, মাসুক মিয়া, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মস্তু মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন বণিক, সামায়ূন মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা