• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও কারাবন্দী শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন টঙ্গীর মাছিমপুরে ড্রেন নির্মাণকাজে গ্যাস লিকেজ, অপচয় হচ্ছে জাতীয় সম্পদ টঙ্গীতে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে যুবদল নেতা মিথুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টঙ্গীতে গার্মেন্টস শিল্পে অরাজকতার প্রতিবাদে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে সড়কে মিছিল পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার, দায়িত্বের সঙ্গে নেই সংশ্লিষ্টতা! শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু   বেনামি অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি,অনুসন্ধানে উঠে এলো প্রকৃত চিত্র.? ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সরকার জাবেদ আহমেদ সুমন ভাটারায় রিয়াজ চৌধুরীকে নিয়ে আলোচনা, অভিযোগের পেছনে জমি বিরোধের দাবি এলাকাবাসীর টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

অষ্টগ্রামে বিয়ের দাবিতে ভূমি অফিসের কথিত কর্মচারীর বাড়িতে কলেজছাত্রীর অনশন ‎

Reporter Name / ২১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম,।

‎কিশোরগঞ্জের অষ্টগ্রামে সদর ইউনিয়ন ভূমি অফিসের কথিত অবৈধ কর্মচারী জাবেদের বাড়িতে বিয়ের দাবিতে কলেজ পড়ুয়া তরুণী আশা আক্তারের অনশনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের জামাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাবেদের সঙ্গে কলেজ পড়ুয়া আশা আক্তার (১৮)-এর প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেছেন ভুক্তভোগী তরুণী। বিয়ের আশ্বাসে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্প্রতি জাবেদ বিয়ের বিষয়ে টালবাহানা শুরু করলে ক্ষুব্ধ হয়ে আশা আক্তার তার বাড়িতে এসে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

‎অনশনরত আশা আক্তার অভিযোগ করে বলেন,

‎“জাবেদ আমাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক রাখে। এখন সে আমাকে অস্বীকার করছে। বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।”

‎অভিযুক্ত জাবেদ অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের জামাদার পাড়া এলাকার খোকন মিয়ার ছেলে। অপরদিকে ভুক্তভোগী কলেজছাত্রী আশা আক্তার একই ইউনিয়নের কলাপাড়া এলাকার ফরিদ মিয়ার মেয়ে।

‎ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন জাবেদের বাড়িতে ভিড় করেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।

‎এদিকে জাবেদের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে জানান, বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে।‎এ বিষয়ে জাবেদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

‎উল্লেখ্য, জাবেদ অষ্টগ্রাম সদর ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে কর্মরত থাকলেও তার নিয়োগের বৈধতা নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও অভিযোগ রয়েছে।অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা