• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও কারাবন্দী শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন টঙ্গীর মাছিমপুরে ড্রেন নির্মাণকাজে গ্যাস লিকেজ, অপচয় হচ্ছে জাতীয় সম্পদ টঙ্গীতে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে যুবদল নেতা মিথুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টঙ্গীতে গার্মেন্টস শিল্পে অরাজকতার প্রতিবাদে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে সড়কে মিছিল পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার, দায়িত্বের সঙ্গে নেই সংশ্লিষ্টতা! শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু   বেনামি অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি,অনুসন্ধানে উঠে এলো প্রকৃত চিত্র.? ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সরকার জাবেদ আহমেদ সুমন ভাটারায় রিয়াজ চৌধুরীকে নিয়ে আলোচনা, অভিযোগের পেছনে জমি বিরোধের দাবি এলাকাবাসীর টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

Reporter Name / ৪০২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগানে পিত্রালয়ের রান্নাঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ময়না গঞ্জু (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তার হাতের লেখা একটি চিরকুটও জব্দ করে থানা পুলিশ।নিহত ময়না গঞ্জু মিঠাইলাল গঞ্জুর মেয়ে। তিনি কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের বাসিন্দা সুকিন্দর গঞ্জুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে সুকিন্দর গঞ্জুর সঙ্গে ময়না গঞ্জুর বিয়ে হয়। দীর্ঘদিন সংসার করলেও তাদের সন্তান না হওয়ায় দাম্পত্য কলহের সৃষ্টি হয়। প্রায় এক বছর আগে তিনি স্বামীর বাড়ি ছেড়ে পিত্রালয়ে চলে আসেন।

এ সময় বরমচাল এলাকার বিশ্বজিৎ গঞ্জুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সম্প্রতি বিশ্বজিৎ অন্যত্র বিয়ে করলে ময়না মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানিয়েছে স্থানীয়রা।

বুধবার দুপুরে পিত্রালয়ের রান্নাঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ঘটনাস্থল থেকে নিহতের হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে প্রেমিকের নামসহ ব্যক্তিগত ও পারিবারিক কিছু বিষয় উল্লেখ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমিকের সঙ্গে মনোমালিন্য এবং অন্যত্র বিয়ে করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা