• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও কারাবন্দী শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন টঙ্গীর মাছিমপুরে ড্রেন নির্মাণকাজে গ্যাস লিকেজ, অপচয় হচ্ছে জাতীয় সম্পদ টঙ্গীতে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে যুবদল নেতা মিথুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টঙ্গীতে গার্মেন্টস শিল্পে অরাজকতার প্রতিবাদে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে সড়কে মিছিল পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার, দায়িত্বের সঙ্গে নেই সংশ্লিষ্টতা! শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু   বেনামি অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি,অনুসন্ধানে উঠে এলো প্রকৃত চিত্র.? ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সরকার জাবেদ আহমেদ সুমন ভাটারায় রিয়াজ চৌধুরীকে নিয়ে আলোচনা, অভিযোগের পেছনে জমি বিরোধের দাবি এলাকাবাসীর টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

গাজীপুর সিটি কর্পোরেশন ৪৭ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সেবক হতে চায় মোঃ সাইদুল ইসলাম সাঈদ

Reporter Name / ২৬৮ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

শেখ কামরুল হাসান সাহাঃ

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৭ নং ওয়ার্ডবাসীর প্রত্যাশা ও অনুরোধে কাউন্সিলর পদপ্রার্থী হতে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা মোঃ সাইদুল ইসলাম সাঈদ।

তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। বর্তমানে তিনি ৪৭ নং ওয়ার্ডের রিয়াজুল জান্না জামে মসজিদের সভাপতি এবং মরকুন পশ্চিম পাড়া ঈদগাহ মসজিদের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ৪৭ নং ওয়ার্ড যুবদলের একজন সক্রিয় নেতা হিসেবেও পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে সঠিক পথে পরিচালনা এবং জনগণের নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে এলাকাবাসীর মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

মোঃ সাইদুল ইসলাম সাঈদ বলেন, “আমি সবসময় জনগণের সেবা করার চেষ্টা করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ৪৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক, সুন্দর ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”

এলাকাবাসীর প্রত্যাশা, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে মোঃ সাইদুল ইসলাম সাঈদ আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা