• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

Reporter Name / ১৪৮ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা এডিশনের গাজীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন করেছে সংবাদকর্মীরা। আজ সোমবার (১৮ মে) সকাল ১১টা ৩০ মিনিটে টঙ্গীর কলেজ গেট এলাকায় জাতীয় গণমাধ্যম কমিশন ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিজয়বাংলা টিভির সম্পাদক, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও গাজীপুর সিটির ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মো: নোয়াব আলী, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহীম খলিল, দৈনিক যায়যায়দিন পত্রিকার টঙ্গী প্রতিনিধি রেজাউল কবির রাজিব, গাছা সাংবাদিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল রহমান আরিফ, জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান খান, বাংলাদেশ জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির মহাসচিব বি এম আশিক হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল, মানবাধিকার সম্পাদক রোমান শেখ কালিমুল্লাহ ইকবাল সহ অনেকে।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা