• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজপথের ত্যাগী নেতা বেনজির আহমেদ টিটু’র জন্মদিন আজ প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ  সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা    টঙ্গীতে হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেফতার নড়াইলের জাহিদ মোল্লা আশুলিয়ার মাদক নেটওয়ার্কের ডন, ডিবির অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার প্রতীতির কান্ডারী এবার ফাহিম ও যুথী ,আবু সালেহ মুসা। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আনি মোঃ কামাল উদিন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আরিফ হাওলাদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর আলম। কখনো ধর্ষন কখনো ডাকাতি কখনো চাঁদাবাজির অভিযোগ দিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি করা নারি পূর্বের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে আটকে রেখে মারধর মুক্তিপণ দাবি। থানায় আটক।

গাজীপুর সিটি কর্পোরেশন ৩৮ নং ওয়ার্ডে সর্বস্তরের জনগণের আস্তা ও ভরসাস্থল মোঃ কামাল উদ্দিন 

Reporter Name / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

শেখ কামরুল হাসান সাহাঃ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক অঙ্গনে নানা সমীকরণ, আলোচনা ও জনমতের ঢেউ বইছে, ঠিক সেই সময় গাছার ৩৮ নং ওয়ার্ডে সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন গাছা মেট্রোথানা বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও রাজপথের পরীক্ষিত সৈনিক জননেতা মোঃ কামাল উদ্দিন।

তিনি গাজীপুর গাছা ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আবেদ আলী সাহেবের সুযোগ্য সন্তান। পিতার রাজনৈতিক আদর্শ, সততা, মানবিকতা ও জনসেবার উত্তরাধিকার হৃদয়ে ধারণ করে দীর্ঘদিন ধরে তিনি নিরলসভাবে সাধারণ মানুষের পাশে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ৯০’র স্বৈরাচার পতন আন্দোলনে তার সাহসী ও সক্রিয় ভূমিকা রাজনৈতিক মহলে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা এই জনবান্ধব নেতা বর্তমানে গাছা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় জনগণের বিশ্বাস একজন সৎ, পরিচ্ছন্ন, সাহসী ও জনকল্যাণমুখী নেতৃত্বই পারে একটি ওয়ার্ডের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে। তাই আগামীর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে তারা মোঃ কামাল উদ্দিনকেই দেখতে চান। এলাকাবাসীর প্রত্যাশা, তার নেতৃত্বে ওয়ার্ডে নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা আরও সুসংহত হবে।

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভাষ্য মোঃ কামাল উদ্দিন শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন মানবিক মানুষ। সুখে-দুঃখে, বিপদে-আপদে তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন। একজন অভিভাবকের মতো তিনি মানুষের কথা শুনেন, সহযোগিতা করেন এবং সাহস জোগান। তাই আমরা চাই, আগামী নির্বাচনে তিনি বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে ৩৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলুন।”

মাদকের বিরুদ্ধে তার অবস্থানও অত্যন্ত দৃঢ় ও আপসহীন। গাছা মহানগরের সমাজব্যবস্থাকে মাদকমুক্ত রাখতে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন এবং সরকার ঘোষিত মাদকবিরোধী অভিযানে পূর্ণ সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা প্রকাশ করেছেন। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতেও তিনি সমানভাবে সক্রিয়। তার দৃঢ় উচ্চারণ সমাজকে মাদকমুক্ত রাখতে কোনো ধরনের আপস চলবে না। আত্মীয়-স্বজন হলেও অপরাধের ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ নেই। তার এই সাহসী ও মানবিক অবস্থান তরুণ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে যেতে উৎসাহিত করছে বলে মনে করছেন সচেতন মহল। একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে তার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

সকলের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৮ নং ওয়ার্ডের সাধারণ মানুষ সর্বোচ্চ ম্যান্ডেট দিয়ে মোঃ কামাল উদ্দিনের বিজয় নিশ্চিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী। তারা মহান আল্লাহ তায়ালার দরবারে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করেন।

এ বিষয়ে মোঃ কামাল উদ্দিন বলেন, আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করতে চাই। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণ যদি আমাকে যোগ্য মনে করে এবং তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করে, তাহলে ৩৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা