• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজপথের ত্যাগী নেতা বেনজির আহমেদ টিটু’র জন্মদিন আজ প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ  সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা    টঙ্গীতে হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেফতার নড়াইলের জাহিদ মোল্লা আশুলিয়ার মাদক নেটওয়ার্কের ডন, ডিবির অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার প্রতীতির কান্ডারী এবার ফাহিম ও যুথী ,আবু সালেহ মুসা। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আনি মোঃ কামাল উদিন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আরিফ হাওলাদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর আলম। কখনো ধর্ষন কখনো ডাকাতি কখনো চাঁদাবাজির অভিযোগ দিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি করা নারি পূর্বের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে আটকে রেখে মারধর মুক্তিপণ দাবি। থানায় আটক।

উখিয়া ও টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পাঁচ অভিযানে ১ লাখ ৪৪ হাজার ইয়াবা উদ্ধার

Reporter Name / ৯৯ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক পাঁচটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, সিএনজি ও পাঁচ মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি ৪৯ লাখ ৭০ হাজার ৯০০ টাকা।

বৃহস্পতিবার (২১ মে) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পালংখালী বিওপি, হোয়াইক্যং চেকপোস্ট, শীলখালী চেকপোস্ট ও বালুখালী বিওপি পৃথক অভিযান পরিচালনা করে।

এর মধ্যে পালংখালী বিওপির টহল দল দুই মাদক কারবারিকে আটক করে তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। একইদিন হোয়াইক্যং চেকপোস্টের দুই পৃথক অভিযানে দুই আসামি ও দুইটি সিএনজিসহ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অন্যদিকে শীলখালী চেকপোস্টের অভিযানে এক আসামি ও একটি সিএনজিসহ ৪ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া বালুখালী বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় আরও ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

সবমিলিয়ে পাঁচটি অভিযানে ১ লাখ ৪৪ হাজার ৯০৩ পিস ইয়াবা, তিনটি সিএনজি ও পাঁচজন আসামিকে আটক করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা