• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও কারাবন্দী শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন টঙ্গীর মাছিমপুরে ড্রেন নির্মাণকাজে গ্যাস লিকেজ, অপচয় হচ্ছে জাতীয় সম্পদ টঙ্গীতে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে যুবদল নেতা মিথুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টঙ্গীতে গার্মেন্টস শিল্পে অরাজকতার প্রতিবাদে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে সড়কে মিছিল পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার, দায়িত্বের সঙ্গে নেই সংশ্লিষ্টতা! শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু   বেনামি অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি,অনুসন্ধানে উঠে এলো প্রকৃত চিত্র.? ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সরকার জাবেদ আহমেদ সুমন ভাটারায় রিয়াজ চৌধুরীকে নিয়ে আলোচনা, অভিযোগের পেছনে জমি বিরোধের দাবি এলাকাবাসীর টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ 

Reporter Name / ২৯৭ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি :

দৈনিক প্রতিদিনের কাগজ ও কক্সবাজার মডেল প্রেস ক্লাবের কক্সবাজার কার্যলয় পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও নিরাপত্তা বিশ্লেষক, ড. মোঃ আশরাফুর রহমান।

রবিবার (১৪ জুলাই) বিকেলে কক্সবাজারের কৃষি অফিস রোডস্থ আপন টাওয়ারের তৃতীয় তলায় প্রতিদিনের কাগজ ও কক্সবাজার মডেল প্রেস ক্লাবের কার্যলয় পরিদর্শন করেন।

পরিদর্শন কালে পুলিশের সিনিয়র এ কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলার অবনতি, মাদক নির্মূল, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্ববোধ, স্বচ্ছ জবাবদিহিতা, জনগুরুত্বপূর্ণ আলোচনা, সাংবাদিকদের পেশাগত সমস্যাসহ নানান বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও কর্মদক্ষতার পরিচয়ে সাংবাদিকতাকে বহু কাজে ব্যবহার করার কথা বলেন পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তা।

এদিকে দীর্ঘ আলাপের পর বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ভুমিকা থাকায় দৈনিক প্রতিদিনের কাগজের কক্সবাজারস্থ আঞ্চলিক অফিস এবং কক্সবাজার মডেল প্রেস ক্লাব পরিবারের পক্ষ থেকে পৃথক সম্মাননা প্রদান করা হয়।

দৈনিক প্রতিদিনের কাগজের পক্ষে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান মনছুর আলম মুন্না। মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত নেতৃবৃন্দ ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার মডেল প্রেস ক্লাবের সভাপতি, ইমতিয়াজ মাহমুদ ইমন, মডেল প্রেস ক্লাবের সাঃ সম্পাদক ও প্রতিদিনের কাগজের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার, মনছুর আলম মুন্না, সাংবাদিক ও শিক্ষক, সিরাজুল ইসলাম আযাদ, মডেল প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক আবদুল আমিন ( আমিন) , সাংবাদিক নুরুল ইসলাম সুমন, সাংবাদিক নুর রাব্বি, সাংবাদিক আরফাত সিকদার, সাংবাদিক মোহাম্মদ আরিফ, আবদুর রহমান হাশেমি, সাংবাদিক জামসেদ সহ সাংবাদিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা