• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও কারাবন্দী শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন টঙ্গীর মাছিমপুরে ড্রেন নির্মাণকাজে গ্যাস লিকেজ, অপচয় হচ্ছে জাতীয় সম্পদ টঙ্গীতে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে যুবদল নেতা মিথুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টঙ্গীতে গার্মেন্টস শিল্পে অরাজকতার প্রতিবাদে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে সড়কে মিছিল পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার, দায়িত্বের সঙ্গে নেই সংশ্লিষ্টতা! শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু   বেনামি অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি,অনুসন্ধানে উঠে এলো প্রকৃত চিত্র.? ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সরকার জাবেদ আহমেদ সুমন ভাটারায় রিয়াজ চৌধুরীকে নিয়ে আলোচনা, অভিযোগের পেছনে জমি বিরোধের দাবি এলাকাবাসীর টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

শহীদ ও আহতদের পরিবার একা নয়”: চালক দলের মানবিক উদ্যোগ ১৩ পরিবার পেল অনুদান

Reporter Name / ৫৩ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ঢাকা প্রতিনিধি:

জুলাই-আগস্ট ২০২৪-এর রক্তঝরা দিনে ছাত্র-জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমেছিলেন অসংখ্য শ্রমজীবী মানুষ, যার বড় একটি অংশ ছিলেন বীর চালক সমাজ। সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী ও পঙ্গুত্ব বরণকারী চালক ভাইদের প্রতি শ্রদ্ধা ও মানবিক ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল’। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আবেগঘন পরিবেশে শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আন্দোলনকালে নিহত ৬টি শহীদ পরিবারের হাতে এবং গুরুতর আহত ৭ জন বীর চালকের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও স্বজনহারা পরিবারগুলোর হাতে অনুদান পৌঁছে দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন,”জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল মূলত এক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লড়াই। আমাদের খেটে খাওয়া বীর চালক সমাজ নিজেদের জীবন ও রুজির মায়া ত্যাগ করে এই আন্দোলনে যে সাহসী ও ঐতিহাসিক ভূমিকা রেখেছে, জাতি তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তারা আজ আমাদের মাঝে নেই বা অনেকে চিকিৎসাধীন, কিন্তু তাদের এই মহান আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না।

জাতীয়তাবাদী চালক দল সর্বদাই এই বীর পরিবারগুলোর সুখে-দুঃখে ছায়ার মতো পাশে থাকবে।” অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে প্রাণ হারানো চালকদের পরিবারগুলোর দায়িত্ব নেওয়া এবং মারাত্মকভাবে আহতদের সুচিকিৎসা ও জীবনসংগ্রামের পুনর্বাসনে সহযোগিতা করা কেবল সাংগঠনিক কোনো কাজ নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বিএম শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে করিম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:আ.খ.ম. মোজাম্মেল হোসেন — নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মিয়া মো. মোস্তফা কামাল — ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি এবং সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি। মো. ইউসুফ পাটোয়ারী — বিশিষ্ট ব্যবসায়ী ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটি। মো. নূর মোরশেদ — সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল এবং সভাপতি, ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মিশুক চালক ও শ্রমিক ইউনিয়ন।

সভা শেষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের আশায় এক আবেগঘন পরিবেশে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা