সাকিল আল ফারুকী :
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। একই সঙ্গে তিনি জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
শুভেচ্ছা বার্তায় সরকার জাবেদ আহমেদ সুমন ব্যারিস্টার জাইমা রহমানের ব্যক্তিগত ও পেশাগত জীবনের সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জাইমা রহমান তাঁর মেধা, শিক্ষা ও পেশাগত দক্ষতার মাধ্যমে মানুষের কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম হবেন।
তিনি আরো বলেন, ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান বাংলাদেশের একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং আইন পেশায় প্রশিক্ষণ অর্জন করেছেন।
জন্মদিন উপলক্ষে তাঁর প্রতি শুভকামনা জানিয়ে সরকার জাবেদ আহমেদ সুমন তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য, সম্মান ও সমৃদ্ধি কামনা করেন।