• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও কারাবন্দী শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন টঙ্গীর মাছিমপুরে ড্রেন নির্মাণকাজে গ্যাস লিকেজ, অপচয় হচ্ছে জাতীয় সম্পদ টঙ্গীতে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে যুবদল নেতা মিথুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টঙ্গীতে গার্মেন্টস শিল্পে অরাজকতার প্রতিবাদে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে সড়কে মিছিল পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার, দায়িত্বের সঙ্গে নেই সংশ্লিষ্টতা! শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু   বেনামি অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি,অনুসন্ধানে উঠে এলো প্রকৃত চিত্র.? ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সরকার জাবেদ আহমেদ সুমন ভাটারায় রিয়াজ চৌধুরীকে নিয়ে আলোচনা, অভিযোগের পেছনে জমি বিরোধের দাবি এলাকাবাসীর টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

টঙ্গীতে গার্মেন্টস শিল্পে অরাজকতার প্রতিবাদে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে সড়কে মিছিল

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কাজী আশরাফুল আলম টঙ্গী গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে গার্মেন্টস শিল্পে চলমান অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। মিছিলটি টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের বাসভবনের সামনে সরকার শাহানুর ইসলাম রনির উদ্যোগে আয়োজিত আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত নেতাকর্মীরা আলোচনা সভার প্রতি সংহতি প্রকাশ করেন।

মিছিল চলাকালে শ্রমিক-মালিক ঐক্য ও সম্প্রীতির আহ্বান জানিয়ে ‘মালিক-শ্রমিক ভাই ভাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিল ও আলোচনা সভা থেকে শ্রমিকদের প্রতি শান্ত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কর্মস্থলে ফিরে গিয়ে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার অনুরোধ করা হয়। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যৌক্তিক সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতাকর্মীরা।

বক্তারা বলেন, গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ শিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা জড়িত। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি যেন শিল্পকারখানার উৎপাদন ও শ্রমিকদের কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব না ফেলে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা