সাকিল আল ফারুকীঃ
গাজীপুরের টঙ্গীতে আলহাজ্ব নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (৬ নভেম্বর) যুবদল নেতা সাজিদ আহমেদ মিথুনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে টঙ্গী ফায়ার সার্ভিস, মিলগেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলহাজ্ব নুরুল ইসলাম সরকারের বাসভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় যুবদলের শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেন। তারা আলহাজ্ব নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর মুক্তির দাবি জানান।
বিক্ষোভকারীদের দাবি, আলহাজ্ব নুরুল ইসলাম সরকার দীর্ঘ ২৪ বছর ধরে কারান্তরীণ রয়েছেন। তাঁর মুক্তির দাবিতে তারা রাজপথে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে টঙ্গীর বিভিন্ন সড়কে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।