• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও সাংবাদিকদের ঐক্যের আহ্বান।

শেখ কামরুল হাসান শাহা বিশেষ প্রতিনিধিঃ / ২২৮ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

শেখ কামরুল হাসান শাহা বিশেষ প্রতিনিধিঃ।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও সাংবাদিকদের ঐক্যের আহ্বান।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস)। বুধবার (০৭ মে ২০২৬) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম। এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই গণমাধ্যমের মর্যাদা আরও সুসংহত করা সম্ভব।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ, ভাইস চেয়ারম্যান লায়ন এবিএম সোবহান হাওলাদার, যুগ্ম মহাসচিব মোঃ হাসান আলী ও সাব্বির আহমেদ হাজরা, ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ সোহাগ ইসলাম, অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলতা হোসেন অমি, শিক্ষা বিষয়ক সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার আশফাক আহমেদ চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা, ঢাকা

বিভাগীয় সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক, ক. ইয়াসিন মোহাম্মদ তুহিন, সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইদুল ইসলাম এবং সাহিত্য বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সাকিল আল ফারুকী, সদস্য ইমরান হোসেন রাকিব , সদস্য মোছাঃ ফারজানা আক্তার, গাজীপুর জেলা কমিটির সহ সভাপতি শেখ কামরুল হাসান শাহা সহ কেন্দ্রীয়, ঢাকা বিভাগ ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে লায়ন মোঃ নূর ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। গণমানুষের কথা রাষ্ট্রের কাছে তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। তাই সাংবাদিকদের নিজেদের অধিকার রক্ষায়ও ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার জায়গা থেকে সাংবাদিকতা করতে পারলে কোনো শক্তিই সাংবাদিক সমাজকে পিছিয়ে রাখতে পারবে না। আমাদের এক নীতিতে, এক কাতারে থেকে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও জাতীয় সাংবাদিক সংস্থার প্রতি সংহতি প্রকাশ করেন। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা