• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও কারাবন্দী শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন টঙ্গীর মাছিমপুরে ড্রেন নির্মাণকাজে গ্যাস লিকেজ, অপচয় হচ্ছে জাতীয় সম্পদ টঙ্গীতে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে যুবদল নেতা মিথুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টঙ্গীতে গার্মেন্টস শিল্পে অরাজকতার প্রতিবাদে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে সড়কে মিছিল পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার, দায়িত্বের সঙ্গে নেই সংশ্লিষ্টতা! শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু   বেনামি অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি,অনুসন্ধানে উঠে এলো প্রকৃত চিত্র.? ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সরকার জাবেদ আহমেদ সুমন ভাটারায় রিয়াজ চৌধুরীকে নিয়ে আলোচনা, অভিযোগের পেছনে জমি বিরোধের দাবি এলাকাবাসীর টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

কক্সবাজারে ভাড়া বাসায় ট্র্যাজেডি,ফারজানার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার।

কক্সবাজার শহরের ১২নং ওয়ার্ড লাইট হাউজ পাড়া এলাকার পূর্ব ফাতের ঘোনা থেকে ফারজানা (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার রাত ৮ টার দিকে ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের দাবি, স্বামী ইমনের সঙ্গে টাকার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছে। ফারজানার মায়ের ভাষ্য, বোনের কাছ থেকে ধার করা ১০ হাজার টাকা স্বামীকে দেওয়ার পর থেকেই সংসারে অশান্তি বাড়ে। সোমবারও তাদের মধ্যে কথাকাটাটির একপর্যায়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা