• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গভীর সুন্দর বন এলাকায় হগল নদীর তীর ভাঙতে শুরু করেছে ভরা বর্ষার আগে ভোলায় গরমে তৃষ্ণার্থ মানুষদের মাঝে কোমল পানি বিতরণ করল জাগরণ ফাউন্ডেশন। অধ‍্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মোনাওয়ার আলেম সমাজের অনন‍্য দৃষ্টান্ত- ওরশ মাহফিলে বক্তারা চাটমোহর উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত মৌলভীবাজারসহ সর্বত্র বাড়ছে মাদক, কিশোর গ্যাং, ধর্ষণ ও লাশের মিছিল: নীরব সমাজ কি অপরাধীদের শক্তি দিচ্ছে?  কুষ্টিয়ার সীমান্ত এলাকায় অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করল বিজিবি সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজুর মানবিক উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান গৌরীপুরের হাজী শামছুদ্দিন এর হাত থেকে পৈতৃক সম্পত্তি উদ্ধার চায় আলাল গংরা। টেকনাফে এনজিও কর্মীদের প্রতি বৈষম্যের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপ কামনা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল’সহ নারীসহ আটক ২ মাদক কারবারি।

চৌদ্দগ্রামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা)।

দেশব্যাপী খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে স্বর্পলোনা ও মিতল্লা খাল খনন কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ নূরুল আমিন। ফলে সুফল পাবে পৌরসভার ২৬ গ্রামসহ আশ-পাশের ইউনিয়নের বাসিন্দারা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন, পৌর জামায়াত নেতা জাফর ইকবাল লিটন, লিয়াকত শিকদার, মীর হোসেন প্রমুখ।

চৌদ্দগ্রাম পৌরসভা কর্তৃপক্ষ জানায়, স্বর্পলোনা ও মিতল্লা খাল ভারত থেকে শুরু হয়ে চৌদ্দগ্রাম পৌরসভার উপর দিয়ে ডাকাতিয়া নদীর সাথে মিলিত হয়েছে। দুইটি খালেই পলি ও ময়লা জমাট বাঁধায় বিগত ২০২৪ সালের ভয়াবহ বন্যায় পানি প্রবাহ বাঁধাগ্রস্থ হয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় বিভিন্ন গ্রাম। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে চৌদ্দগ্রাম পৌরসভার স্বর্পলোনা ও মিতল্লা খাল খনন কার্যক্রম হাতে নেয় পৌর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে স্বর্পলোনা খালের পৌরসভা অংশের আনুমানিক ৩ কিলোমিটার এবং মিতল্লা খালের কিছু অংশ খনন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা