• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

ছাত্র রাজনীতিতে নতুন ধারা বিনির্মাণের প্রত্যাশা কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশক্তির

Reporter Name / ৪১ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ‘কক্সবাজার সরকারি কলেজ’ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। ১২ মে মঙ্গলবার সংগঠনের কক্সবাজার জেলা কমিটি আগামী ১ বছরের জন্য এ শাখা অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে রুবায়েত মোহাম্মদ আদেল কে আহবায়ক, ইরতেজা মোহাম্মদ তানহা কে সদস্য সচিব এবং নুরুল ইসলাম নুরু কে মুখ্য সংগঠক নির্বাচিত করা হয়। অনুমোদিত কমিটির আহবায়ক আদেল ও সদস্য সচিব তানহা- এ দু’জনই

হচ্ছেন ঈদগাঁওর পরিচিত মুখ। আর মুখ্য সংগঠক নুরু হচ্ছেন রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের বাসিন্দা।
অনুমোদন সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন জাতীয় ছাত্রশক্তির কক্সবাজার জেলা আহ্বায়ক এস, এম আতহার সাকিফ, কক্সবাজার কমিটির সদস্য সচিব যায়েদ বিন আমান এবং কক্সবাজার জেলার মুখ্য সংগঠক আশফিক রহমান।শিক্ষা, ঐক্য এবং মুক্তি- স্লোগানে দীর্ঘদিন যাবত এ ছাত্র সংগঠনটি জেলার এ ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাজের অধিকার ও দাবি-দাওয়া আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে ।

অনুমোদিত কমিটির আহবায়ক রুবায়েত আদেল জানান, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নতুন ধারা বিনির্মাণ, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষা, অন্যান্য ছাত্র সংগঠনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, কলেজে শিক্ষার বিদ্যমান সুষ্ঠু পরিবেশ অক্ষুন্ন রাখা এবং ছাত্রদের অধিকার আদায়ে অনন্য ভুমিকা পালনে সচেষ্ট থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা