• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরীপুরের হাজী শামছুদ্দিন এর হাত থেকে পৈতৃক সম্পত্তি উদ্ধার চায় আলাল গংরা। টেকনাফে এনজিও কর্মীদের প্রতি বৈষম্যের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপ কামনা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল’সহ নারীসহ আটক ২ মাদক কারবারি। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র হোয়াইক্যং ইউনিয়ন ৫নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠন টেকনাফের দমদমিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। মৌলভীবাজারসহ সর্বত্র বাড়ছে মাদক, কিশোর গ্যাং, ধর্ষণ ও লাশের মিছিল: নীরব সমাজ কি অপরাধীদের শক্তি দিচ্ছে? — মোয়াজ্জেম হোসেন চৌধুরী মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই পরিবারের চলছে শোকের মাতম  কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ ১ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু।। জনগণের দুর্ভোগ এগিয়ে এলেন নাজমুল হোসেন মন্ডল 

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

শেখ কামরুল হাসান সাহাঃ-

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের উদ্যোগে ৪৩ নং ওয়ার্ডে চলমান উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সমাজসেবক সৈয়দ রয়েল হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জানা যায়, ৪৩ নং ওয়ার্ডের পাগাড় এলাকার ফকির মার্কেট সংলগ্ন ঢাকা ডাইং রোডের ড্রেনে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হয়ে পড়ে। ফলে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হতো এবং এলাকাবাসীকে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হতো।

এলাকাবাসীর অভিযোগ ও ভোগান্তির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে চলমান এই কার্যক্রমের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশা করছেন স্থানীয়রা। এতে জলাবদ্ধতা কমে সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।

এ বিষয়ে নাজমুল হোসেন মন্ডল বলেন, জনগণের সমস্যা সমাধান করাই আমাদের মূল লক্ষ্য। ৪৩ নং ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখের পাশে থেকে উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে চাই। ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা