• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গভীর সুন্দর বন এলাকায় হগল নদীর তীর ভাঙতে শুরু করেছে ভরা বর্ষার আগে ভোলায় গরমে তৃষ্ণার্থ মানুষদের মাঝে কোমল পানি বিতরণ করল জাগরণ ফাউন্ডেশন। অধ‍্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মোনাওয়ার আলেম সমাজের অনন‍্য দৃষ্টান্ত- ওরশ মাহফিলে বক্তারা চাটমোহর উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত মৌলভীবাজারসহ সর্বত্র বাড়ছে মাদক, কিশোর গ্যাং, ধর্ষণ ও লাশের মিছিল: নীরব সমাজ কি অপরাধীদের শক্তি দিচ্ছে?  কুষ্টিয়ার সীমান্ত এলাকায় অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করল বিজিবি সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজুর মানবিক উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান গৌরীপুরের হাজী শামছুদ্দিন এর হাত থেকে পৈতৃক সম্পত্তি উদ্ধার চায় আলাল গংরা। টেকনাফে এনজিও কর্মীদের প্রতি বৈষম্যের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপ কামনা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল’সহ নারীসহ আটক ২ মাদক কারবারি।

৮৪ হাজার ইয়াবাসহ ধরা পড়া টেকনাফের আমিন প্রকাশ (কালা বদা)’র যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা।

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মোহাম্মদ হোসাইন, ( টেকনাফ)।

কক্সবাজারের টেকনাফে ৮৪ হাজার পিস ইয়াবা বহন ও পাচারের ঘটনায় দায়ের করা মামলায় মো. আমিন(কালা বদা) নামের পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গত রোববার (১১ মে ২০২৬) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদু রহিম এ রায় ঘোষণা করেন। আদালত পৃথকভাবে সাজা পরোয়ানা ইস্যুরও আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. আমিন(কালা বদা) টেকনাফ উপজেলার দক্ষিণ কচুবনিয়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ) অনুযায়ী দায়ের হওয়া মামলায় আসামির বিরুদ্ধে ৮৪ হাজার পিস ইয়াবা বহন ও পাচারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। পরে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর টেকনাফ থানায় মামলাটি রুজু করা হয়। যার মামলা নম্বর ৫৩। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সিরাজুল ইসলাম জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা