• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

অধ‍্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মোনাওয়ার আলেম সমাজের অনন‍্য দৃষ্টান্ত- ওরশ মাহফিলে বক্তারা

Reporter Name / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মোহাম্মদ: আতিক উল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রাম;

উপজেলার উত্তর মেখল গ্রামের অলিয়ে কামেল, পেশওয়ায়ে আহলে সুন্নাত, ওস্তাজুল ওলামা, গহিরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মোনাওয়ার (র:)’র ৭তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (র:) ফাউন্ডেশন ও মুহিব্বানে আল মোনাওয়ার পরিষদের যৌথ ব‍্যবস্থাপনায় ২দিনব‍্যাপী ১০ ও ১১ই মে নানান কর্মসূচি ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ‍্যে হুজুরের মাজার সংলগ্ন উত্তর মেখল বায়তুল লেকা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

২দিনব‍্যাপী কর্মসূচির মধ‍্যে ছিল ১মদিন সকালে মাজারে গিলাফ পরিধান, পবিত্র খতমে কোরআন, খতমে বোখারী শরীফ, বাদে এশা নাত জলসা, মিলাদ কিয়াম, পরিশেষে আখেরি মোনাজাত পরিচালনার মাধ‍্যমে ১ম দিবসের কর্মসূচির সমাপ্তি হয়। শতাধিক আলেম ওলামাদের অংশগ্রহণে এবং শাহজাদা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ জুননুরাঈনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিভিন্ন খতমাদির মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ‍্যক্ষ আল্লামা সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। ২য় ও সমাপনী দিবস ১১ই মে

সোমবার বাদে যোহর পবিত্র খতমে কোরআন, মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মাজার জেয়ারত ও মাজারে পুষ্পস্তবক অর্পণ, বাদে আছর থেকে হুজুরের জীবনী আলোচনা ও রাত ১২টায় মিলাদ-কিয়াম শেষে আখেরী মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণের মাধ‍্যমে ওরশ শরীফ সমাপ্তি হয়। সমাপনী বক্তব্য ও আখেরি মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (র:) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহজাদা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ জুননুরাঈন। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল করিম।উদ্বোধক ছিলেন মুহিব্বানে আল মোনাওয়ার পরিষদের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ

জুলকরনাঈন। আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (র:) ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ মোজাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আল্লামা অধ‍্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন, হাটহাজারী শেরে বাংলা দরবারের সাজ্জাদানশীন সৈয়দ আমিনুল হক আলকাদেরী, আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ্, কাশেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

হাফেজ মাওলানা মোহাম্মদ লোকমান হাকিম ও মাওলানা আলী হায়দারের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দীন আশরাফি, জামেয়ার সাইখুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনচারী, মুহাদ্দিস মাওলানা ছালেকুর রহমান আলকাদেরী, মুফতি আল্লামা ইব্রাহিম হানেফী, মাওলানা আবুল হাসনাত আলকাদেরী, মাওলানা হাসান রেজা আলকাদেরী, মাওলানা সাহেদুর রহমান হাশেমী, মাওলানা ফখরুদ্দিন আলকাদেরী। উপস্থিত ছিলেন মাওলানা আবু জাফর

সিদ্দিকী মাওলানা রফিক আহমদ ওসমানী, এস এম আবু বকর, মাওলানা মাসুম রেজা প্রমুখ। ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ ফাউন্ডেশন ও মূহিব্বানে আল মোনাওয়ার পরিষদের সৈয়দ জুলহোসনাইন, মোহাম্মদ নোমান উদ্দিন, মোহাম্মদ নঈম উদ্দিন, কাইয়ুম মেম্বার, মাওলানা সাখাওয়াত হোসেন সহ শতাধিক সদস্য, অন‍্যন‍্যা কর্মকর্তাবৃন্দ ও এলাকাবাসি। উল্লেখ‍্য যে হুজুরের ৭ম ওরশ উপলক্ষে এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা